সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ মিছিলঃ ৪৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার- ৮

কক্সবাজারে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ মিছিলঃ ৪৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার- ৮

মোহাম্মদ একরাম।।

কক্সবাজার শহরে ৩০ জানুয়ারি রাতে ‘নিষিদ্ধ ছাত্রলীগ’ ঝটিকা মিছিল করে। মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এবং এবিপার্টি পরপর মিছিল করে। এই মিছিলকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর মডেল থানার মামলা দায়ের করেছে।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসাইন বাদি হয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এই মামলাটি দায়ের করেন।

মামলার বাদী জানান, পূর্ব পরিকল্পিতভাবে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর করে জনমনে ত্রাস সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করার অপরাধে মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে ৪৭ জনকে আসামি করা হয়েছে। যারা সকলেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। একই সঙ্গে এ ঘটনা শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো ব্যক্তিরা হলেন, কক্সবাজার শহরের পেশকার পাড়ার আবুল কাশেমের ছেলে রুহুল কাদের (৩২), কলাতলী এলাকার জহির আলমের ছেলে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাকি (২৬), বাহারছড়া এলাকার আবুল হোসেনের ছেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন (৪৫), নতুন বাহারছড়া এলাকার আবুল হোসেনের ছেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাঈদ মোহাম্মদ তানিম (২১), সমিতি পাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে মো. আজিজ (২০)।, ইনানী এলাকার মৃত শাহজাহান সিকদারের ছেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সিকদার (৪০), মহেশখালী উপজেলার বড় মহেশখালীর আবদুল জব্বারের ছেলে ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান (২৭), শহরের কুতুবদিয়া পাড়ার আহমদ হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার (৩২)

মামলার এজাহারে বলা হয়েছে, ৩০ জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাহারছড়াস্থ আবহাওয়া অফিসের সম্মুখ সড়কের উপর কক্সবাজার আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের উচ্ছৃঙ্খল নেতাকর্মী ও সমর্থকেরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধীয় স্লোগান দিয়া ঝটিকা মিছিল বের করে। এসময় জনগণের মধ্যে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে সড়কে হ্রাস সৃষ্টি করিয়া যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি অন্তর্ঘাতমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উদ্দেশ্যে যানবাহনের গতিরোধ পূর্বক ভাঙচুর করে। এতে উচ্ছৃঙ্খল জনতার একাংশ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা আবহাওয়া অফিস (কেপিআই) ধ্বংসের উদ্দেশ্যে অগ্রসর হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারী উচ্ছৃঙ্খল নেতা-কর্মীগণ দিগ্‌বিদিক ছুটাছুটি করে ব্যানারসহ পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ভাঙচুর করা অজ্ঞাতনামা গাড়ির কাঁচের একাধিক টুকরা, ফেলে যাওয়া বাঁশের ৬টি লাঠি, ৫টি লোহার রড উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, ৮ জনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM