সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ৬৯ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ জন আটক

টেকনাফে ৬৯ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ জন আটক

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিশেষ অভিযানে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি সহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকরা হলেন, চাঁদপুর মতলব উত্তর থানা এলাকার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।
রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, রোববার ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ (বিজিবি) গোপন সংবাদে জানতে পারে- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল নামক এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কিছু দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরির সরঞ্জামাদিসহ অবস্থান করছে। এই সংবাদে আমার নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল ওই এলাকার কয়েকটি জরাজীর্ণ টিনশেড বাড়ি ঘিরে কঠোর নিরাপত্তায় অভিযান পরিচালনা করি। এতে প্রায় ৩ ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে তৈরি করা ৬৯টি হাতবোমা, ১.৬ কেজি সালফার, ১.৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনাতার এবং ১টি প্লাসসহ দুইজন দুষ্কৃতকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙ্গিনায় অবস্থানরত অপর দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করেছে। তবে ধারণা করা হচ্ছে- স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।
  • আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM