সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
একরামুল হক।।
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চন্দ্রিমা এলাকাস্থ বখতিয়ারঘোনা এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চন্দ্রিমা এলাকাস্থ বখতিয়ারঘোনা এলাকার মোহাম্মদ শাহ আলমের ছেলে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী মাবিয়া আক্তার। আহত রাসেল রামু ‘ইশান মটরস’ শো-রুমের মেকানিক বলে জানা গেছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে ঝিলংজা ইউনিয়নের চন্দ্রিমা এলাকাস্থ বখতিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বসতবাড়ীর সীমানা বিরোধকে কেন্দ্র করে এই সন্ত্রাসী হামলা হয়েছে। কিছু বুঝে ওটার আগে পুর্বপরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটায় একই এলাকার আবদুল মালেকের ছেলে জয়নাল আবেদীন ও তার ছেলে মোহাম্মদ ফাহিম এবং জামাতা মোহাম্মদ রফিকসহ আরো ৪/৫ জন লোক। তারা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রাসেল ও তার স্ত্রীকে কুপিয়েছে। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রাসেল জানায়, সকালে সীমানার গাছ কাটার বিষয়ে তার স্ত্রীর সাথে জয়নালের কথা কাটাকাটি হয়। বিষয়টা আমাকে জানালে আমি ডিউটি থেকে বাসায় ফিরি। এসময় ঘটনার বিষয়ে জানতে চাইলে জয়নাল, তার ছেলে মোহাম্মদ ফাহিম এবং জামাতা মোহাম্মদ রফিকসহ আরো ৪/৫ জন লোক মিলে অতর্কিত দা-ছোরা, লোহার রড় ও হাতুড়ি দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমার স্ত্রী আমাকে তাদের কবল থেকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে আহত করে। আমার ব্যবসায়িক নগদ ৩০ হাজার টাকা, মোবাইল ও আমার স্ত্রীর স্বর্ণালংকার মারধর করে নিয়ে যায়। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মারধরের বিষয়টি স্থানীয়রা আমাকে অবগত করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত এজাহার জমা দিলে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply