সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কেজি স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর স্বপদে ফেরা নিয়ে বির্তক

কেজি স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর স্বপদে ফেরা নিয়ে বির্তক

জুয়েল একরাম।।

কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে স্বপদে ফিরেছেন রমজান আলী। মহামান্য হাইকোর্টের আদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর অনুমতি সাপেক্ষে তিনি শনিবার দুপুরে স্কুলে পৌঁছলে পরীক্ষার্থীরা  তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে, তার এই ধরনের আগমনকে অযৌক্তিক, অসাংবিধানিক ও জোরপূর্বক চর দখলের মতো ঘটনা বলে দাবী করেছে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা তার -বিপক্ষে অবস্থান নিতেও দেখা গেছে।

রমজান আলী জানান, অনৈতিকভাবে কয়েকমাস আগে তাঁকে দায়িত্ব থেকে জোরপূর্বক অব্যাহতি দেয়া হয়েছিল। তা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতের আশ্রয় নিলে উচ্চ আদালত তাঁকে স্বপদে ফিরতে আদেশ প্রদান করে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদকে অব্যহতি প্রদান করেছে।

এই ঘটনায় দুপুরের পর শিক্ষকরা ও প্রাক্তন ছাত্ররা স্কুল মাঠে জড়ো হয়। বিকালের দিকে বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরাও মাঠে উপস্থিত হয়ে একে অপরের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়তেও দেখা গেছে।

শিক্ষকরা জানান, দুর্নীতিবাজ সাবেক প্রধান শিক্ষক রমজান আলী কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িত। তাকে অপসারণ দাবীতে শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ নানা আন্দোলনে নামেন। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অপসারণ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।

শিক্ষকরা আরও বলেন, অপসারিত প্রধান শিক্ষক রমজান আলী শনিবার সকালে হঠাৎ লোকজন নিয়ে স্কুলে এসে তালা ভেঙ্গে অফিস কক্ষ দখলে নেয়। জেলা প্রশাসনের মাধ্যমে না এসে জোরপূর্বক চর দখলের মতো তালা ভেঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নুর মোহাম্মদের অফিস দখল ও স্কুলের গেইট, রুম তালা লাগিয়ে দেয়। অবশ্য শনিবার স্কুল বন্ধ ছিল। এই সুযোগে রমজান আলী এধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তালা ভেঙ্গে অফিস দখল, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল করার চেস্টা করা সহ অবৈধভাবে তার এধরনের আগমনকে অযৌক্তিক, অসাংবিধানিক ও জোরপূর্বক চর দখলের মতো ঘটনা বলে দাবী করেছে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এদিকে, রাত ৯ টার দিকে পুলিশ হেফাজতে পরিবার নিয়ে স্কুল ত্যাগ করেন রমজান আলী।এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ছাত্রজনতা বিভিন্ন ধরনের বিশ্রী ও অশোভন স্লোগান দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM