সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সরকারি চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

সরকারি চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

সিএনটি ডেস্ক।।

ঠাকুরগাঁওয়ে বরাদ্দকৃত সরকারি চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম। এ সময় স্থানীয়রা ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে চালবোঝাই ট্রাক্টর আটক করে।

শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

আটক আমিনুল ইসলাম পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর ছেলে। তিনি বেগুনবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

এছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নসিরউদ্দিনের ছেলে সুলতান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। এ সময় ট্রাক্টর চলাচলের শব্দ শুনে স্থানীয় নাইট গার্ডসহ কয়েকজন বাসিন্দা এগিয়ে যান। তারা দেখেন, কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলামকে আটক করা হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে চালভর্তি ট্রাক্টরসহ আমিনুল ইসলামকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মকলেছ অভিযোগ করে বলেন, বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা হাবিব এই অভিযুক্তদের লালনপালন করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম বলেন, এই চাল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতেনাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, গরিবের হক মেরে যারা নিজেদের আখের গোছাতে চায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা চাই, প্রশাসন দ্রুত এর তদন্ত করে বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনুক।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM