বিশেষ প্রতিবেদক।।
ঈদ পরবর্তী টানা ছুটিতে ভ্রমণপিপাসু লাখো পর্যটকের সমাগম ঘটবে পর্যটন নগরী কক্সবাজারে। তাদের বরণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সাড়ে পাঁচ শতাধিক হোটেল-মোটেল-গেস্ট হাউস এবং পাঁচ শতাধিক রেস্তোরাঁসহ পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অপেক্ষায় আছে সমুদ্র সৈকতের বালিয়াড়ি ও লালকাকড়ার দল।
পর্যটন ব্যবসায়ীরা জানান, পুরো রমজান মাস পর্যটকশূন্য থাকায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ঈদের টানা ছুটি উপলক্ষে ৭০ শতাংশের বেশি হোটেল-মোটেলের কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। ছুটির দিনগুলোতে শতভাগ বুকিং হওয়ার আশা করছেন তারা।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে প্রতিদিন দেড় লাখের বেশি পর্যটক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এতে ঈদে এবারের টানা ছুটিতে অন্তত: লাখো পর্যটক সমাগম ঘটতে পারে বলে সমুদ্র সৈকতে পেট্রোল টিমের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্ট বসানো হয়েছে সিসি ক্যামরা। এছাড়াও, নারী টীম ও ওয়াটার রেসকিউ টীম গঠন সহ পর্যটকদের নিরাপত্তায় ১৭টি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।
Leave a Reply