সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মিয়ানমারে মালামাল পাচারকালে ৬ জন আটক

মিয়ানমারে মালামাল পাচারকালে ৬ জন আটক

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজার থেকে বিপুল মালামাল নিয়ে মিয়ানমার পাচারকালে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আটককৃতরা হলেন- সাইদুল হক (২৩), জয়নাল (২২), মোহাম্মদ বেলাল (২১), হোসেন (সাদ্দাম) (২৮), মোহাম্মদ নাজিম (২০) এবং মোহাম্মদ কামাল (৩৮)। তারা সবাই কক্সবাজারের বাসিন্দা।
রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন হাবিবছড়া সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানে আটকৃতদের কাছ থেকে কক্সবাজার থেকে অবৈধভাবে মায়ানমার পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট, ৬০০ টি মোবাইল চার্জার, ৬০ টি পকেট রাউটার, ২৫ টি বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ ইয়ারফোন, ১০ টি মোটরসাইকেল ব্যাটারি, ৫৬০ কেজি ওয়েল্ডিং রড, ৩৯৫ লিটার পেইন্ট, ২৮৬ টি পোষাক ও ১৬ রোল তেরপল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM