সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে গরু চোরাকারবারি দুই পক্ষের গোলাগুলি, নিহত-১

রামুতে গরু চোরাকারবারি দুই পক্ষের গোলাগুলি, নিহত-১

নুরুল হক সিকদার।।
রামুর কাউয়ারখোপে গরু চোরাচালান নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই চোরাকারবারি পক্ষের গোলাগুলিতে মো. নবী (৪৫) নামে একজন পাচারকারী নিহত হয়েছে। নিহত মো. নবী পশ্চিম গুনিয়াকাটার এলাকার মৃত আলী আকবরের পুত্র।
ঈদের দিন (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এই ঘটনা ঘটে।
অবৈধভাবে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা গরু টানাটানিকে (পাচার) কেন্দ্র করে সংঘর্ষে গোলাগুলিতে এই খুনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।
ওসি জানান, ঘটনাটি ঘটেছে গহীন এলাকায়। সন্ধ্যার দিকে পুলিশের একটি দলে ঘটনাস্থলে গেছে। তারা মরদেহ উদ্ধার করে মর্গে নেয়ার কাজ করছে। কারা এবং কিভাবে ঘটনাটি ঘটেছে তার প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। আরো অধিকতর তদন্ত চলছে, তা বিস্তারিত পরে জানানো হবে। একই সাথে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
 সূত্র জানা গেছে, গরু পাচারের হোতা সাইফুল ইসলাম সুজনের গরু টানাকে (পাচার) কেন্দ্র করে পাচারকারীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তা গোলাগুলিতে রূপ নেয়। এসময় গুলিতে মোঃ নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এই গোলাগুলিতে মো. হাছন, সানী, হামিদ সহ আরো কয়েকজন জড়িত ছিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM