সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ার জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।
রবিবার (৬ এপ্রিল) সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপাকুপিতে উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, সামান্য জমির সীমানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কয়েকদিন ধরে এই নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। আজকে সেটি বড় আকারে পরিণত হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply