সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারঃ পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

কক্সবাজারে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারঃ পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

কাজল কান্তি দে।।

কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিক্কুল এলাকায় একটি ভাড়া বাসা থেকে মনির চৌধুরী (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনির চৌধুরী উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মজিবুল হক চৌধুরীর ছেলে ও কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে হার্ভার্ড কলেজের পাশের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনিরের আত্মীয় আরফাত চৌধুরী বলেন, আমার ছোট ভাই মনির চৌধুরীকে সন্ত্রাসীরা হত্যা করে পালিয়ে গেছে। আমরা এই খুনের বিচার চাই। পুলিশ হেফাজতে থাকা মাহমুদুল হককে জিজ্ঞাসাবাদ করলে মৃত্যুর তথ্য বেরিয়ে আসবে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, নিহত মনির ও মাহমুদুল হক একসঙ্গে কলেজের বিপরীত পাশে একটি বাসায় ভাড়া থেকে লেখাপড়া করতেন। দুপুরে রান্নার জন্য মনির কাঁচা বাজার করতে বের হলে শরীর খারাপ লাগায় বাসায় ফিরে আসে এবং বাজার আনার জন্য মাহমুদুল হককে পাঠান। বাজার শেষে মাহমুদুল হক বাসায় ফিরে মনিরের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাহমুদুল হককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM