সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় মাদক সেবনের অপরাধে ২ যুবককে কারাদণ্ড

কুতুবদিয়ায় মাদক সেবনের অপরাধে ২ যুবককে কারাদণ্ড

নাসির উদ্দিন।।

কক্সবাজারের কুতুবদিয়ায় মাদক সেবনের দায়ে পুলিশের সহায়তায় দুই যুবককে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১ টায় উত্তর ধুরুং নাপিতপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসাইন। অভিযানে সঙ্গে ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উত্তর ধূরুং মনুশিকদারপাড়া এলাকার মৃত জোবাইদুল হকের ছেলে হাসান মোনতাসিরুল হক(৩০) একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে জুনাইদ বোগদাদী(২৬)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসাইন বলেন, ইয়াবা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে ঘটনাস্থলে অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM