সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে সড়ক দূর্ঘটনায় পিতাপুত্রসহ নিহত -৩

রামুতে সড়ক দূর্ঘটনায় পিতাপুত্রসহ নিহত -৩

জুয়েল একরাম।।

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় পিতাপুত্রসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলো-কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার ছেলে শিশু রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া (২৩)।

সোমবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানায়, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজার মুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রশিদ নগরের জেটির রাস্তা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM