সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সাবেক সাংসদ জাফর আলম ১৮ দিনের রিমান্ডে 

সাবেক সাংসদ জাফর আলম ১৮ দিনের রিমান্ডে 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে ৭টি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এই আদেশ দেন।

চকরিয়া আদালতের এপিপি মো. গোলাম সরওয়ার বলেন, জাফর আলমকে চকরিয়া থানার দায়েরকৃত ৫টি মামলায় ১৪ দিন ও পেকুয়া থানার ২টি মামলায় ৪ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলায় তদন্তকারী কর্মকর্তারা পৃথকভাবে জাফর আলমের ২৪ দিনের রিমান্ড চেয়েছিলেন। আদালত শুনানি শেষে এসব মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ১৪ দিনের রিমান্ডের জন্য সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া আদালত থেকে চকরিয়া থানায় আনা হয়েছে। রিমান্ড শেষ হলে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

এদিকে, জাফর আলমকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে দাবি করে সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, খুটাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও চকরিয়া পৌরসভা যুবলীগের কর্মী এনামুল হক।

অপরদিকে, সকাল ১১ টার দিকে জাফর আলমের সর্বোচ্চ শাস্তি দাবি করে পাল্টা মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলোত্তর সমাবেশে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরাজী। 

প্রসঙ্গত: জাফর আলমকে সকাল ৯টা ১০ মিনিটে কাঠগড়ায় তোলা হয়। ৭টি মামলায় শুনানি শেষে ৯টা ৩৭ মিনিটে তাঁকে কাঠগড়া থেকে নামিয়ে চকরিয়া থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM