সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে অভিযান, ৪ দালাল আটক

কক্সবাজারে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে অভিযান, ৪ দালাল আটক

কাজল দে।।
কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে দালাল চক্র ও সিন্ডিকেট বিরোধী অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে র‌্যাব-১৫। আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটক দালাল চক্রের সদস্যরা হলেন,
কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের পূর্ব ঘোনাপাড়া এলাকার মোস্তাকের ছেলে মোঃ নুর উদ্দিন (২৭), ৮নং ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার মকতুল হোসেনের ছেলে আবুল বাশার (৫১),
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খরুলিয়া এলাকার অলঙ্গ বড়ুয়ার ছেলে বিপ্লব বড়ুয়া (৩০) ও মহেশখালী উপজেলার পৌরসভাধীন গোরকঘাটা এলাকার খোকা দে”র ছেলে পলাশ দে (৪২)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করে র‌্যাব-১৫।
অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,
র‌্যাব-১৫ সিপিএসসি এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল এবং র‌্যাব ফোর্সেস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
র‌্যাব-১৫ জানায়, সম্প্রতি পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের দৌরাত্ম্য ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এসব চক্র সহজ-সরল মানুষকে নানা প্রলোভন দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে এবং সরকারি সেবা প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে। পাসপোর্ট করতে আসা আবেদনকারী ও চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দালাল চক্র নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM