সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বীর বাহাদুর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আরও দুটি মামলা দুদকে

বীর বাহাদুর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আরও দুটি মামলা দুদকে

বিশেষ প্রতিবেদক।।
সাড়ে ১২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে প্রায় ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে পৃথক আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে দুই কর্মকর্তা বাদি হয়ে পৃথক মামলা দুইটি দায়ের করা হয়। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. মামুনুর রশিদ এই মামলা দুইটি লিপিবদ্ধ করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।
দায়ের করার মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৩৯ টাকার। একই সঙ্গে দুই জনের নামের বিভিন্ন ব্যাংকের ১৯ টি হিসাব নম্বরের বিপরীতে ৭৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক নারগিস সুলতানা।
ওই মামলায় বীর বাহাদুর উ শৈ সিং এর বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ১৩ টি হিসাব নম্বরের বিপরীতে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে। তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি দুদক প্রধান কার্যালয়ের উপ সহকারি পরিচালন নিজাম উদ্দিন।
ওই মামলায় মে হ্লা প্রূ এর বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৫ টাকার। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ৬ টি হিসাব নম্বরের বিপরীতে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে।
উভয় মামলার এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত আয়কর রিটার্ন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা এবং আইনজীবীর লিখিত বক্তব্যের প্রেক্ষিতে এসব তথ্য মিলেছে।
এদিকে, এর আগে ৩ আগস্ট ঢাকায় প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বীর বাহাদুর উ শৈ সিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM