সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরে গৃহকর্ত্রীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট : কাজের বুয়া আটক

শহরে গৃহকর্ত্রীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট : কাজের বুয়া আটক

মো.ফারুক।।

কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়ায় এক গৃহকর্ত্রীকে প্রথমে অচেতন করে পরে কুপিয়ে গুরুত্বর আহত করে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে কাজের বুয়া। পরে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয় সেই কাজের বুয়াকে। গুরুতর আহত ৬৭ বছরের বয়স্ক গৃহকর্তী বর্তমানে আশংকা জনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শহরের মধ্যম নুনিয়ারছড়ার বাসিন্দা কক্সবাজার বারের সিনিয়র আইনজীবি এড,জয়নাল আবেদীনের বাড়িতে প্রতিদিনের ন্যায় কাজ করতে আসেন একই এলাকার ভাড়াটিয়া রাজু বিবি (৪৫) তার প্রকৃত বাড়ি লক্ষীপুর জেলায় হলেও দীর্ঘদিন নুনিয়ারছড়াতেই বসাবাস করছেন। তবে ২০ জুন সকালে এড,জয়নালের বাড়িতে কাজ করার এসে বাড়িতে কেউ না থাকার সুবাধে প্রথমে বাড়ির গৃহকর্তী শামসাদ বেগম (৬৭) কে অচেতন করে ফেলে। পরে তাকে দা এবং ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মক জখম করে বাড়িতে থাকা নগদ ২৬ হাজার টাকা,ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে এড,জয়নাল আবেদীন দুপুর একটায় বাড়িতে এসে স্ত্রীকে অচেতন ও রক্তাক্ত দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে এলাকাবাসীর সহযোগিতায় সেই কাজের বুয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত গৃহকর্তীর ছেলে এডভোকেট সাজিদ আবেদীন জানান,এটা খুবই বিভৎসকর ঘটনা। যা আমি ভাষায় প্রকাশ করতে পারছিনা। আমার মা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীণ আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM