সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচার, কক্সবাজার বিমানবন্দরে দুইজন আটক

ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচার, কক্সবাজার বিমানবন্দরে দুইজন আটক

বিশেষ প্রতিবেদক।।

ক্রিকেট ব্যাটের ভেতরে করে কৌশলে ইয়াবা বহনের সময় কক্সবাজার বিমানবন্দর থেকে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচ হাজার একশ পিচ ইয়াবা।

আটকরা হলেন, মাদারিপুরের জাকির হোসেন (২৬) ও বরিশালের তানভীর আহমেদ (৩০)।

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে বিমানবন্দরের স্ক্যানার মেশিনে ইয়াবা ধরা পড়লে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ। আটক দুইজনের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, তারা সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে যাত্রা করার কথা ছিল। তবে চেকিংয়ের সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM