সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর কক্সবাজার জেলা কমিটি গঠনের লক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে অধ্যাপক নুরুল হাকিম সভাপতি, অধ্যাপক মোজাম্মেল হোসেন সাধারণ সম্পাদক ও মাস্টার সেলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ শান্ত ইসলাম।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষকরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে জোরালোভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠন। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষকদের বৈষম্য দূরীকরণে রাজপথে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি। এই সংগঠন শিক্ষকদের দাবী-দাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই সংগঠন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে চলে।
এতে বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন হেলালী, মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ন মহাসচিব রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম কামরুজ্জামান, মোঃ মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, আইন সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল্লাহ সিকদার।
সভায় বক্তারা দাবী করেন, বিদ্যমান বৈষম্য নিরসন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং বিএমজিটিএ’র উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে, উপস্থিত সকলের মতামতের মাধ্যমে আগামী তিন বছরের জন্য কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়।এতে মহেশখালী মজিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যাপক নুরুল হাকিম সভাপতি, কক্সবাজার হাশেমীয়া কামিল মাদ্রাসার প্রভাষক অধ্যাপক মোজাম্মেল হোসেন সাধারণ সম্পাদক ও কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া, ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুর্নাঙ্গ করে আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
হাশেমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোজাম্মেল হকের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির।নির্বাহী সদস্য অধ্যাপক নুরুল হাকিম।
Leave a Reply