সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শাহীন শাহ।।
টেকনাফ থেকে সেন্টমার্টিনে পাচারকালে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ ৩ নারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘাটি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সেন্টমার্টিনের বাসিন্দা যথাক্রমে আজু মিয়ার কন্যা রুবায়দা (১৮), মৃত দোস মাহমুদের কন্যা ফাতেমা খাতুন (২০) ও মো. জাফরের কন্যা সারমিন (১৮)। এ সময় একই এলাকার আলী হোসেন নামের এক যুবক পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ হতে সেন্টমার্টিনগামী একটি নৌযান বা ট্রলারে যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ মাদক সেন্টমার্টিনে পাঠাবে। এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ জেটিঘাট ও আশপাশের এলাকায় একাধিক টহল মোতায়েন করা হয়। ওই সময়ে জেটিঘাটের পন্টুন দিয়ে সেন্টমার্টিনগামী তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির নারী সদস্যদের মাধ্যমে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply