সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ৩য় ম্যারাথন অনুষ্ঠিত

কক্সবাজারে ৩য় ম্যারাথন অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক।।

‘এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান’ এই প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তৃতীয় কক্সবাজার ম্যারাথন। এতে প্রায় দেড় হাজার দেশী-বিদেশী দৌড়বিদ অংশগ্রহণ করেন।

শনিবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ ম্যারাথনের উদ্বোধন হয়।

আয়োজক কমিটির সদস্য ম্যারাথনের রেস ডিরেক্টর এস এম সাদেক জানান, অনেক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও আয়োজন সম্পন্ন করেছি। আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো রান, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। মূল টার্গেট হচ্ছে কক্সবাজারের তরুণদের মানসিক এবং শারীরিক সুস্থতাকে প্রাধান্য দেওয়া এবং ম্যারাথনের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বব্যাপী তুলে ধরা।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত কমিশনার (শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন) মোহাম্মদ সামশু-দ্দৌজা নয়ন বলেন, আয়োজনটি চমৎকারভাবে সম্পন্ন হয়েছে এবং এটি কক্সবাজারের তরুণদের নিজস্ব উদ্যোগে হওয়াটা গর্বের বিষয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা, ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ আলফী এবং আকিজ বাইসাইকেলের এজিএম আজম বিন তারেক, আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাবিদ আকবর, এভারেস্ট বিজয়ী এবং অ্যাম্বাসাডর ডা. বাবর আলীসহ অনেকে।

উল্লেখ্য, কক্সবাজারের লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড় শুরু করে হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদন্ডি, পোকখালী, ইসলামপুরের খান বীচ হয়ে পুনরায় লাবণী বিচে এসে শেষ হয় দীর্ঘ ৪২ কিলোমিটারের এই প্রতিযোগিতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM