সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা স.ম নুর উন-নবী’র দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার শোকার্ত মানুষের ঢল নেমেছে।
বীর মুক্তিযোদ্ধা স.ম নুর উন-নবী (৮০) কক্সবাজার পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের উত্তর রুমালিয়ারছড়া এলাকার মরহুম নজির হোসেনের ছেলে।
স.ম নুর উন-নবী জানাজায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মো. সরওয়ার আলম, মরহুমের ভাই সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, মরহুমের ছেলে সেভ দ্যা নেচারের চেয়ারম্যান আ.ন.ম.মোয়াজ্জেম হোসেন রিয়াজ।
কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভুমি) শারমিন সুলতানার নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন-কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ। এতে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, আলহাজ মুহাম্মদ মাসুদ কুতুবী, আক্তার নেওয়াজ খান বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মাবুদ প্রমুখ।
জানাজার নামাজে ইমামতি করেন-উত্তর রুমালিয়ার ছড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফিদুল আলম।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা স.ম নুর উন- নবীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তিনি কক্সবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি চার ছেলে ও এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ৮৭ বছর ছিল। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন- কক্সবাজার সাংবাদিক ইউনিটি ও সেভ দ্যা নেচার অব বাংলাদেশ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা স.ম নুর উন-নবী মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে শহরের রুমালিয়ার ছড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ…. রাজেউন)। আছরের নামাজের পর কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply