সোমবার, ০১ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক দিন পর বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছ সিকদারেের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মোহাম্মদ ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলিপাড়ার মৃত হাজী মোহাম্মদ কাসেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি।
বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজের নিচে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় ইউনুছের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার পরনে শুধু প্যান্ট ছিল, শরীরের ওপরের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি।
পরিবারের দাবি, মঙ্গলবার রাত থেকেই ইউনুছ নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে এসেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM