সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের নতুন এডিসি তাসনীম জাহান

কক্সবাজারের নতুন এডিসি তাসনীম জাহান

কাজল দে।।

কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে তাসনীম জাহান (১৭৬৭৫) যোগদান করেছেন। গত ৪ নভেম্বর তিনি কক্সবাজার জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেন। তাসনীম জাহানকে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এর দায়িত্ব দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

সুত্রে জানা গেছে, কক্সবাজার জেলা প্রশাসনে যোগদান করা এডিসি তাসনীম জাহান এর আগে খুলনা জেলার ফুলতলা উপজেলার ইউএনও হিসাবে ২০২৩ সালের ২৫ জুন থেকে চলতি সালের ২৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করছেন। দেশের অভিজাত ক্যাডার বিসিএস (প্রশাসন) ৩৫তম ব্যাচের মেধাবী কর্মকর্তা তাসনীম জাহান ২০১৭ সালে সিভিল সার্ভিসে যোগ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনে সহকারী কমিশনার পদে সরকারি চাকুরী জীবন শুরু করেন। এরপর তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে, বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনকালীন ফুলতলার ইউএনও পদে তাসনীম জাহানকে নিয়োগ দেওয়া হয়। তাসনীম জাহান সহ বিসিএস (প্রশাসন) ৩৫তম ব্যাচ থেকে কয়েকজন সর্বপ্রথম এডিসি পদে নিয়োগ পেয়েছেন।

কক্সবাজারে সদ্য যোগদান করা এডিসি (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাসনীম জাহান চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেচুরিয়া কুলিন পাড়ার মরহুম সিরাজুল কবিরের একমাত্র কন্যা।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাসনীম জাহান সহ একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে এডিসি পদে পদায়ন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM