সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর মহাসচিব মোঃ শান্ত ইসলামকে সংবর্ধিত করেছে কক্সবাজার জেলা শাখা।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিএমজিটিএ কক্সবাজার জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষকদের উৎসব ভাতা ও ১৫% বাড়ি ভাড়া আদায়ের অগ্রণী ভূমিকা পালনকারী বিএমজিটিএ’র সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ও মহাসচিব মোঃ শান্ত ইসলাম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে জাতীয়করণ আন্দোলন সহ সকল শিক্ষক আন্দোলন মো. শান্ত ইসলামকে আরো জোরালো ভুমিকা রাখার আহ্বান জানান।
সংবর্ধিত প্রধান অতিথি মোঃ শান্ত ইসলাম বলেন, অতীতের চেয়ে এইবারে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও ১৫% বাড়ি ভাড়া আদায়ের আন্দোলনে সাধারণ শিক্ষকদের উপস্থিতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাহস অনেক গুন বৃদ্ধি পেয়েছে। আগামীতেও কক্সবাজার সহ সারা বাংলাদেশের শিক্ষক সমাজ কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং জেলা কমিটিকে প্রত্যেক উপজেলা কমিটির গঠনের জন্য আহ্বান জানান।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি নুরুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ারুল করিম ও সদস্য লিলি আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন, বিএমজিটিএ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি মিকু বড়ুয়া ও সাবিয়া সুলতানা মুক্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন ও সদস্য আনছারুল হক প্রমুখ।

বিএমজিটিএ কক্সবাজার জেলা শাখার সহ- সভাপতি মো.শাহাদত হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কোরআন তেলোয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক মনছুর আলম।
এতে উপস্থিত ছিলেন, বিএমজিটিএ কক্সবাজার জেলা শাখার সহ- সভাপতি জোবাইর আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, সহ অর্থ সম্পাদক লুৎফর রহমান, শিক্ষক কল্যাণ সম্পাদক মোঃ আজমগীর, আপ্যায়ন সম্পাদক জি.এম.মুজিবুর রহমান, সহ আপ্যায়ন সম্পাদক আবুল মনজুর প্রমুখ।
Leave a Reply