বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা এলাকায় এক বসতবাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার (৩১ মার্চ) রামুর মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা এলাকায় গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সুলতান আহমদের পরিবারের সদস্যরা জানান, তাদের বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে ভাঙচুর করা হয়। পরে ক্যামেরার বিভিন্ন উপকরণ খুলে নিয়ে যায় দূর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু অংশ ধরা পড়েছে বলেও তারা উল্লেখ করেন।
পরিবারটি আরও জানায়, সন্ত্রাসী, চোর ও দুর্বৃত্তদের হাত থেকে নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চমূল্যে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো ধ্বংস ও লুট করার ঘটনায় তারা চরম আতঙ্ক ও নিরাপত্তা হীনতায় ভুগছেন।
ভুক্তভোগী পরিবার জানান, এর আগে গত ১৯ মার্চ একটি দূর্বৃত্ত চক্র একটি মাধ্যমে এসব ক্যামেরা খুলে ফেলতে বলা হয়েছিল। কিন্তু তা কর্ণাপাত করেনি পরিবারটি।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, “এলাকায় চোর ও অপরাধীর উপদ্রব বেশি। আমাদের ঘরে চুরি ও দূর্বৃত্ত হামলা হয়েছে আগেও। এসব থেকে বাঁচতে এবং বাড়ির আশপাশে বিতর্কিত কেউ আসা-যাওয়া করছে কিনা তা সনাক্ত করে বসতগৃহ চোর ও দূর্বৃত্তদের হাত থেকে নিরাপদ রাখতে উচ্চমূল্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। কিন্তু দুঃখের বিষয় ৩১ মার্চ ভোররাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন মুখোশপরা দূর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে অনধিকার প্রবেশে আমার বসতঘরের বাইরে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভেঙেচুরে লুট করে নিয়ে যায়। এতে যে কোনো সময় আমাদের নিরাপত্তা ব্যাহত হতে পারে।”
এদিকে, স্থানীয় সচেতন মহলের অনেকেই ধারণা করছেন, সিসিটিভি সংলগ্ন সড়ক ব্যবহার করে একটি চক্র তাদের অবৈধ কর্মকান্ড আড়াল করতেই সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হলে দ্রæত পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তথ্য উপাত্ত উৎঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
Leave a Reply