সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
১৫ এপ্রিল থেকে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ 

১৫ এপ্রিল থেকে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ 

কাজল কান্তি দে।।
আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কক্সবাজার জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বুধবার সকালে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
 ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল এই ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ পালিত হচ্ছে ।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ করা থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা জরুরী।জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন সময়ে সাগর থেকে বাজার পর্যন্ত চলবে নজরদারি। এছাড়া প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন-জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারী মৎস্য বাজার এর ব্যবস্থাপক আশীষ কুমার বৈদ্য। এসময় কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাব কর্মকর্তা ও মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM