সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কক্সবাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

নিহত গৃহবধূর নাম নূর আয়েশা (২৭)। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মাহবুব আলম পলাতক রয়েছেন। পলাতক মাহবুব আলম উখিয়া উপজেলার নজির হোসেন ও হোসনে আরার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নূর আয়েশার মৃত্যুর খবর পান তার বাবা-মা।

নিহতের মা নূর খাতুন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন মাহবুব। তাঁর ভাষ্য, মঙ্গলবার রাতেও যৌতুকের টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মাহবুব আলম নূর আয়েশাকে মারধর করেন। এতে তিনি নিস্তেজ হয়ে পড়লে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে টাকার জন্য চাপ দিচ্ছিল। মঙ্গলবার রাতেও মারধর করা হয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এই খুনের বিচার চাই।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM