সোমবার, ০১ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 

রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 

ইব্রাহিম খলিল।।
কক্সবাজারের রামুতে পুলিশি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়াউর রহমান (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা পূর্ব পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জিয়াউর রহমান ওই এলাকার আবদুল হাসিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই অনুপ কুমার ধরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শ্রীমুরা পূর্ব পাড়া এলাকায় জিয়াউর রহমানের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেখানো মতে বাড়ির উঠানে রাখা একটি সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভিং সিটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রামু থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM