বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদরের পিএমখালী উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের আকস্মিক মৃ’ত্যুর জন্য বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমেদকে দায়ী করা হচ্ছে। তার মানসিক অ’ত্যা’চারে অ’সুস্থ হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান মা’রা গেছেন বলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরাসহ স্থানীয়রা অভিযোগ করছেন।
তারা অভিযোগ করেছেন, পিএমখালী উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে নারী কে’লেঙ্কা’রির জন্য ব’হিষ্কৃ’ত মাস্টার রশিদ আহমদ এডহক কমিটির সভাপতি হওয়ার তিন দিনের মাথায় স্কুল ফান্ডের ৮লক্ষ ৬০হাজার টাকা আত্মসাৎ করেন এবং স্কুল প্রাঙ্গণের আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের প্রায় ২০টি গাছ কর্তন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে।
এই রশিদ আহমদ প্রধান শিক্ষক রেজাউল করিমকে মিথ্যা মামলা দিয়ে সাময়িক চাকরি স্থগি’ত করে রাখেন বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জানান, পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাসহ দল মত নির্বিশেষে মরহুম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব রহমানের ‘হ’ত্যা’র বিচারের জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার।
আরো অভিযোগ রয়েছে, মাস্টার রশিদ আহমদ স্কুলের আরো বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকাদের বিরুদ্ধে ষ’ড়’যন্ত্রে লিপ্ত আছে এবং সদ্য নিয়োগপ্রাপ্ত এক শিক্ষিকার চাকরি স্থায়ী না হওয়ার জন্য বিভিন্নভাবে য’ড়য’ন্ত্রও করে যাচ্ছে।
তবে এই বিষয়ে অভিযুক্ত মাস্টার রশিদ আহমেদের বক্তব্য জানা যায়নি।
Leave a Reply