সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ নাসির উদ্দীন বাচ্চু, ছাত্রলীগ নেতা সাজ্জাদকে আইনের আওতায় আনতে মানববন্ধন 

সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ নাসির উদ্দীন বাচ্চু, ছাত্রলীগ নেতা সাজ্জাদকে আইনের আওতায় আনতে মানববন্ধন 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)-এর শিক্ষার্থী মুজিবুর রহমানকে অপহরণ করে তিনদিন আটকে রেখে মারধর ও অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিএইচটিএম বিভাগের শিক্ষার্থী ও ট্যুরিজম ক্লাবের সভাপতি মুজিবুর রহমানকে কলাতলি শালিক রেস্তোরাঁ মালিক নাসির উদ্দীন বাচ্চু, ছাত্র লীগ নেতা সাজ্জাদ পরিকল্পিতভাবে অপহরণ করে ঢাকায় নিয়ে গিয়ে সেখানে তিনদিন নির্যাতন চালানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বিন সিরাজ, সিফাত, আম্মার মাহমুদ, আইমান, অপি, সাইদুল ইসলাম, মাহমুদ, আরফাত, আব্দুল কাইয়ুম সানি ও আদনান জুমা প্রমুখ।
বক্তারা আরও অভিযোগ করেন, কলাতলী এলাকার একটি রেস্তোরাঁর মালিক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং শিক্ষার্থীদের আন্দোলন দমনে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন।
শিক্ষার্থীরা বলেন, পর্যটন নগরী কক্সবাজারে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা ও এলাকার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং ক্যাম্পাসসহ পুরো কক্সবাজারে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, কক্সবাজারের শালিক রেস্তোরাঁয় জিএম মুজিবুর রহমান নামের এক শ্রমিককে নির্যাতনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে কক্সবাজার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব এম.জসিম উদ্দিন। প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এই সংগঠনের শ্রমিক নেতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ নাসির উদ্দীন বাচ্চু, ছাত্রলীগ নেতা সাজ্জাদকে আইনের আওতায় আনতে মানববন্ধন &url=https://coxnewstoday.net/?p=5722" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ নাসির উদ্দীন বাচ্চু, ছাত্রলীগ নেতা সাজ্জাদকে আইনের আওতায় আনতে মানববন্ধন " title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ নাসির উদ্দীন বাচ্চু, ছাত্রলীগ নেতা সাজ্জাদকে আইনের আওতায় আনতে মানববন্ধন " title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM