সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আশু আলী র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত 

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আশু আলী র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত 

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার শহরের ভয়ংকর কিলার ও শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

নিহত আশু আলী শহরের ৬নং ওয়ার্ডের সাবমেরিন এলাকার পার্শ্ববর্তী ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে।

শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার বড়বিল মাঠে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, আশু আলী সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় হওয়া ডাবল মার্ডার মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়বিল এলাকায় অভিযানে যায় র‍্যাব। এ সময় র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আশু আলীর মরদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া, শহরের সাহিত্যিকা পল্লী ও সমিতিবাজার এবং আশপাশে এলাকায় আশু আলী বাহিনীর অভয়ারণ্য ছিল।

এদিকে, সন্ত্রাসী আশু আলীর নিহতের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং এলাকায় মিষ্টি বিতরণ করেছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM