সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরে এক নারীর ব্যাগে মিলল ২৮ কেজি গাঁজা

শহরে এক নারীর ব্যাগে মিলল ২৮ কেজি গাঁজা

মুজিবুর রহমান।।

কক্সবাজারে ২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সুফিয়া বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে র‍্যাব।

আটক সুফিয়া কলাতলী আদর্শ গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কালামের স্ত্রী।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৮ টায় শহরের নতুন বাহারছড়া ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, মহেশখালী থেকে স্পিডবোটে গাঁজা আসছে এমন খবর পেয়ে নতুন বাহারছড়া ৬ নং ঘাট এলাকায় অবস্থান নেয় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মহিলাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মহিলাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM