কক্সবাজারের কুতুপালং ক্যাম্প হতে পাচারের সময় চাল, তৈল ও ডাল বোঝাই ডাম্পার জব্দ করেছে। এসময় এক রোহিঙ্গা হেলপারকেও আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।
আটক গাড়ির হেলপার মোঃ ওমর সিদ্দিক (১৮)
ক্যাম্প-৫ এর ব্লক-এফ-১ এর বাসিন্দা মোঃ ইয়াছিনের ছেলে।
শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি-৩ চেকপোষ্টে কর্তব্যরত ১৪ এপিবিএন সদস্যরা খাদ্যসামগ্রী বোঝাই একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে।
সুত্রে জানা গেছে, ডাম্পার গাড়ির কাগজপত্র চেক করার জন্য সংকেত দিয়ে গাড়ি থামালে ড্রাইভার পালিয়ে যায়। পরে গাড়ির হেলপার মোঃ ওমর সিদ্দিক (১৮)কে আটক করে। জিজ্ঞাসাবাদে কোন ধরনের সদুত্তর দিতে পারেনি। পরে ৫০ কেজি ওজনের ৬৪ বস্তা চাল, ১২৮০ লিটার তৈল, ৪০ কেজি ওজনের ১বস্তা ডাল ও বোঝাইকৃত ডাম্পার জব্দ করে।
এই ব্যাপারে কক্সবাজার ১৪এপিবিএন অধিনায়ক নাঈমুল হক জানান, গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply