সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
কোরাবানীর ঈদের ছুটিতে সাধারণ মানুষ যেখানে গরু, মরিচ, মসলা নিয়ে ব্যস্ত সেখানে খুরুশকুল কুলিয়াপাড়া এক ইয়াবা পরিবার রাতারাতি তৈরি করছে আলিশান বাড়ি। এছাড়া এই ইয়াবা পরিবারের অত্যাচারে অতিষ্ট এখন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের খুরুশকুল কুলিয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে মৃত শামসুল আলমের ছেলে এবং তার স্ত্রী। সে কারনে এলাকার মানুষ এই বাড়িটিকে ইয়াবা বাড়ি হিসাবে চিনে। ইয়াবার কল্যাণে এক সময়ের বেকার ছেলেরা এখন কুলিয়াপাড়ার কোটিপতি। টাকার দাপটে তারা কাউকে পাত্তা দিচ্ছে না বলে জানান এলাকাবাসী।
সরজমিনে দেখা গেছে, উন্নয়ক কর্তৃপক্ষ বা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কারো অনুমতি ছাড়াই রাতারাতি গড়ে উঠছে বিশাল এই বাড়ি। আর সেই বাড়ি করছে মৃত শামসুল আলমের ছেলেরা। খোঁজ নিয়ে জানা গেছে শামসুল আলমের ছেলে দিলদার আলমের স্ত্রীর বাড়ি উখিয়াতে। সে বন্দুকযুদ্ধে নিহত হয়। নাম করা এক ইয়াবা ব্যবসায়ির আত্বীয়। মূলত সেই সূত্র ধরেই ইয়াবা ব্যবসায় জড়ায় তারা। কিছুদিন আগে শামসুর ছেলে জসিম উদ্দিন ইয়াবা মামলায় গ্রেফতার হলেও বর্তমানে জামিনে আছে।
এছাড়া বর্তমানে মূল ইয়াবা কারবার করে দিলদার আলম এবং তার স্ত্রীর বাড়ি উখিয়া। সে সম্প্রতি একটি হত্যা মামলার আসামী হয়ে পলাতক থাকলেও মাঝে-মধ্যে আসে। তার ভাই নবাব মিয়া, আবছার মিয়া এবং তাদের মা সহ সকলে প্রতিনিয়ত ইয়াবা আদান প্রদান ও লেনদেন করে চলেছে। এছাড়া পুরো এলাকায় খুচরা ইয়াবা বিক্রি করে। মাঝে মধ্যে গভীর রাতে শহরের নামকরা ইয়াবা ব্যবসায়িরা মোটরসাইকেল নিয়ে এসে ব্যাগ ভর্তি টাকা এবং ইয়াবা নিয়ে আসে। টেকপাড়া থেকেও প্রায় সময় কয়েকজন এখানে আসে।
এদিকে, এলাকাবাসীর পক্ষ থেকে ইয়াবা ব্যবসা বন্ধের জন্য কয়েকবার মৌখিকভাবে বলা হলেও তারা উল্টো সবাইকে মাদক মামলায় আসামী করার হুমকি দেয়। বিশেষ করে দিলদার খুব বেপরোয়া। সে প্রায় সময় উশৃংখলা আচরণ করে। আর এক পরিবারের ইয়াবা ব্যবসার কারনে পুরো এলাকার উঠতি বয়সের ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। তাই দ্রুত এই ইয়াবা পরিবারের বিরুদ্ধে কঠোরভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান এলাকাবাসী।
Leave a Reply