সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে অস্ত্র ও মাদক মামলার আসামি মিজান আটক 

টেকনাফে অস্ত্র ও মাদক মামলার আসামি মিজান আটক 

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ ২৪নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি মোঃ মুজিবুর রহমান প্রকাশ মিজানকে আটজ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক মিজান হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আবুল খায়েরের ছেলে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে ক্যাম্প-২৪ এর এ-ব্লক এলাকার জয়নালের দোকানের সামনে থেকে তাকে আটক  করা হয়।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, মোঃ মুজিবুর রহমান প্রকাশ মিজান একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে (নং- ৬/৩৯৪) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে (নং- ০৭/৩৯৫)। সে ওই দুই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। সে সিদ্দিক গ্রুপের সদস্য বলে জনশ্রুতি রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM