সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
খুরুশকুলে কলেজ ছাত্রের লাশ উদ্ধার,জানাজায় শোকার্ত মানুষের ঢল 

খুরুশকুলে কলেজ ছাত্রের লাশ উদ্ধার,জানাজায় শোকার্ত মানুষের ঢল 

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার সদরের খুরুশকুল ডেইলপাড়া থেকে উদ্ধার হওয়া নুরুল হুদার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে শোকার্ত মানুষের ঢল নামে।

নিহত নুরুল হুদা (লালু) পেচাঁরঘোনা এলাকার মনিরুল হকের ছেলে ও রামু সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) আছর নামাজের পর মধ্যম ডেইল পাড়াস্থ  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে বক্তব্যে রাখেন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান সুবেদার আব্দুল মাবুদ, সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিম ও ডেইলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

এতে বক্তারা বলেন, অবিলম্বে নুরুল হুদার হত্যা কারীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে  পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা ঘাতকদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবী করেন, যাতে অন্য কেউ এমন নিমর্ম ঘটনা করার সাহস না করে এবং এমন শাস্তি দেওয়া হোক যা খুরুশকুল বাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিহত নুরুল হুদার চাচা জহির জানান, বুধবার রাত ১২ টার দিকে তাদের নিজস্ব টমটমের গ্যারেজ বন্ধ করে বাড়িতে ফেরার পথে অজ্ঞাতনামা যুবকরা তাকে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। পরে খবর পেয়ে গিয়ে দেখি সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নুরুল হুদাকে পরিবহণ করা টমটম চালককে সন্দেহভাজন হিসাবে পুলিশ হেফাজতে নিয়েছে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM