সোমবার, ০১ Jun ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
৫৬ টি পাসপোর্টসহ এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব

৫৬ টি পাসপোর্টসহ এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব

মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজারের ঈদগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ টি পাসপোর্ট সহ বিভিন্ন অনৈতিককাজে জড়িত এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় ৩ টি এনআইডি নগদ ৪ লাখ ৭৫ হাজার ৭শ নগদ টাকা উদ্ধার করেছে।
আটক মোঃ আব্দুর রহমান (২৩) ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকার ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইদ্রিসের ছেলে।
২৮ জুলাই রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল
তাকে আটক করে।
কক্সবাজার র‌্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানাধীন জাগিরপাড়া
১নং ওয়ার্ডের তৈয়ব তাহেরের বাড়িতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতঘর তল্লাশী করে ৫৬ টি ভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্ট, ৩ টি ভিন্ন নামের জাতীয় পরিচয়পত্র, ৩ টি সীলমোহর, ৪ টি ব্যাংক চেক এবং নগদ ৪,৯৫,৭০০ টাকা উদ্ধার করে। অভিযানে মোঃ আব্দুর রহমান (২৩), পিতা- মোঃ ইদ্রিস, জাগির পাড়া, ১নং ওয়ার্ড, ঈদগাঁওকে ধৃত করে এবং সহযোগী আসামী ১। মোঃ তৈয়ব তাহের (৩৫), ২। মোঃ শুআইব (৩৩), উভয় পিতা- মোঃ ইদ্রিস, জাগির পাড়া, ১নং ওয়ার্ড, ঈদগাঁও, কক্সবাজার কৌশলে পালিয়ে যায়।
র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে পলাতক আসামীদের সহযোগীতায় সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ সম্পাদন করতো। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM