সোমবার, ০১ Jun ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত

রামুতে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের রামুতে নরপশু স্বামীর নির্যাতনে শিকার হয়ে হাসপাতালে নিহত হয়েছে আরেফা আক্তার নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ।
নির্যাতনকারী স্বামী জয়নাল আবেদীন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মৃত রকিম আলী ছেলে।
শুক্রবার (৩০ জুলাই) রাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।
প্রতিবেশীরা জানান, শুক্রবার রাতে পাষন্ড স্বামী জয়নাল আবেদীন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে অনেক মারধর করে। এতে আহত অবস্থায় অন্তঃসত্ত্বা স্ত্রী
একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে। আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে রামু সুর্যের হাসি ক্লিনিকে ভর্তি করায়। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক পেঠে বাচ্চা মারা যাওয়ার কথা ঘোষণা করেন। একই সাথে  আরেফা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা স্ত্রী আরেফা আক্তারের মৃত্যু হয়।
এলাকাবাসীরা জানায়, পরিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে নিহত আরেফা আক্তারের স্বামী জয়নাল আবেদীন অন্তঃসত্ত্বা স্ত্রী আরেফা আক্তার কে শারিরীক নির্যাতন ও মারধর করেন। এতে সে নিহত হয়। আরেফা আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুলিশের হাতে স্বামী জয়নাল আবেদীন আটক হয়েছে বলে জানা গেছে।
এদিকে,এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM