নুরুল হক।।
কক্সবাজারের রামুতে মোটর সাইকেল যোগে ইয়াবা পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় মোটর সাইকেলের ট্যাংক খুলে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মনজুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়ার ৬নং ওয়ার্ডের ছোট ডেমশার ফয়জুল কবিরের ছেলে।
শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মহাসড়কের রামু ফুটবল চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মোটর সাইকেলে করে ইয়াবা পাচারের খবর পেয়ে রামুর বাইপাস এলাকায় ফুটবল চত্বরে চেকপোস্ট বসানো হয়। এসময় নতুন ফ্লাইওভারের নিচ থেকে এক মোটর সাইকেল আরোহীকে আটক করা হয়। পরে তার মোটর সাইকেলের ট্যাংক খুলে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি নিজেই একটা একটা করে ৪০টি বোতল বের করেন। প্রতিটি বোতলে ৬২৫ পিস করে মোট ২৫ হাজার ইয়াবা রয়েছে।আটক মনজুর আলমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply