নিহত আবদুর রহিম (৬২) শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া ৭ নং ওয়ার্ডের পিটি স্কুল সংলগ্ন বাঁচা মিয়ার ঘোনায় বাসিন্দা।
ঘাতকের স্ত্রী জোসনা আকতার জানান, পারিবারিক বিষয় নিয়ে আমাকে মারধর করতেছিল আমার ঘাতক স্বামী মো.আইয়ুব (৩২)। তিনি মাদকাসক্ত লোক। তার বিরুদ্ধে আমিও থানায় অভিযোগ দিয়েছি। আজ আমাকে মারধর করার সময় আমার শ্বাশুর বাঁধা দিলে তিনি এক পর্যায়ে তাকে কান বরাবর ছুরিকাঘাত করে। ঘাতক মো.আইয়ুব
ছুরিকাহত করার ২ ঘন্টা পরও বাবাকে হাসপাতালে নিতে দেয়নি। উত্তেজিত এলাকাবাসীর চাপে সে পালিয়ে গেলে আত্মীয় স্বজনরা আমার শ্বশুরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
আত্মীয় স্বজন ও কর্তব্যরত চিকিৎসক দাবী করেন, আহতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে রক্তশুন্য হয়ে হাসপাতালে আনতে আনতে তিনি মারা যান।
কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনির উল গীয়াস জানান, ঘাতককে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনী পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, নিহত আবদুর রহিমের পরিবারে ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply