এমরান জাহিদ।।
কক্সবাজারের উখিয়ায় প্রেমিকার দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলায় মো. ফরহাদ নামে ১৪ এপিবিএন এর এক কনস্টেবলকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
মো.ফরহাদ উখিয়ায় কর্মরত ১৪ এপিবিএন এর কনস্টেবল।
শনিবার (৩১ জুলাই) রাত ৮টায় তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়।এর আগে শনিবার দুপুরে তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মামলাটি লিপিবদ্ধ হয়।
থানা সূত্রে জানা গেছে, মো. ফরহাদের সাথে ফেসবুকে উখিয়ার এক নারীর পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই নারীই কনস্টেবল ফরহাদের বিরুদ্ধে উখিয়া থানায় ধর্ষণের চেষ্টা মামলা করে। মামলাটি আমলে নিয়েই ফরহাদকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠায় উখিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, ধর্ষণের চেষ্টা মামলায় ১৪ এপিবিএন এর এক সদস্যকে আটক করে আদালতে প্রেরণ করে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply