সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
একরাম জুয়েল।।
কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ভারুয়াখালীর কিশোর গ্যাং সদস্য হাবিবকে আটক করেছে পুলিশ। সম্প্রতি ইউনিয়নের গুচ্ছ গ্রামের মো: শাহেদ নামের এক যুবককে কিরিচ দিয়ে কুপানোর ঘটনার মুলনায়ক আটক এই হাবিব।
সোমবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আলমগীরের নেতৃত্বে তাকে আটক করা হয়।
আটক কিশোর ওই এলাকার মনছুরের পুত্র হাবিব উল্লাহ।
স্থানীয় সুত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক্কু সওদাগরের মুদির দোকানে সৃষ্ট ঘটনায় যুবক সাহেদকে কিচির দিয়ে আঘাত করে কিশোর হাবিব সহ ও সহযোগীরা। পরে এই ঘটনায় থানায় মামলা হলে পলাতক হন মামলার আসামীরা। ঘটনার কিছুদিন যেতে না যেতে আসামীরা এলাকায় প্রকাশ্য হলে স্থানীয়দের নজরে আসে। সেই সুযোগে পুলিশ খবর পেয়ে অভিযানে যায়। সেখানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য হাবিব উল্লাহকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস আটকের সত্যতা স্বীকার করে বলেন, ভারুয়াখালীতে কিরিচ দিয়ে কুপিয়ে একজনকে আহত করার ঘটনায় আটক কিশোর সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উক্ত মামলায় হাবিব নামের এক কিশোরকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply