টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় সাইফুল ইসলাম নামের এক যুবককে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গুরুতর আহত সাইফুল ইসলাম মৌলভী সৈয়দ আলম মার্কেটস্থ ‘কাদের কুলিং কর্ণার’ এর মালিক সফর আহমদের ছেলে বলে জানা গেছে।
সোমবার মধ্যরাত আড়াইটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় মৌলভী সৈয়দ আলম মার্কেটে এ ঘটনা ঘটে।
সাইফুলের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে সাইফুল দোকানের ভিতর ঘুমানোর সময় রাত আড়াইটার দিকে গুলি করে হত্যার চেষ্টা করে একই এলাকার সন্ত্রাসী মোহাম্মদ সেলিম প্রকাশ সেলিম ডাকাত। রাত আড়াইটার দিকে দোকানের গ্রীল ফাঁক করে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায় সে। এতে রক্তাক্ত অবস্থায় দোকানের মেজেতে ঢলে পড়ে সাইফুল। তার আত্মীয়-স্বজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রস্তুতি চলছে বলে জানায় তার পরিবার।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ও জানা গেছে।
এদিকে, পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটাতে পারে ডাকাত সেলিম এমন অভিযোগ এলাকাবাসীর।
Leave a Reply