সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে রেঞ্জ কর্মকর্তা কর্তৃক ৫ হাজার ফলবান লেবু গাছ কেটে দেয়ার অভিযোগ 

রামুতে রেঞ্জ কর্মকর্তা কর্তৃক ৫ হাজার ফলবান লেবু গাছ কেটে দেয়ার অভিযোগ 

নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু উপজেলার  জোয়ারিয়ানালা ইউনিয়নে রেঞ্জ কর্মকর্তা কর্তৃক ৫ হাজার ফলবান লেবু গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। বর্বর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ক্ষতিগ্রস্ত কৃষক ও
গ্রামবাসী।
ক্ষতিগ্রস্ত কৃষক নজির আলম রামুর জোয়ারিয়া নালার বাসিন্দা।
এলাকাবাসীরা জানান, বিগত ১০-১৫ বছর ধরে ক্ষতিগ্রস্ত কৃষক এখানে পর্যায়ক্রমে বিভিন্ন ফলের চাষাবাদ করে আসছেন। এটা দিয়ে সে সংসার চালায়। বাগানটি করতে ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা ঋণও নিয়েছেন তিনি। বাগানটি এভাবে কেটে দিলে সে ব্যাংক ঋণ কিভাবে পরিশোধ করবে, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন অমানবিক কাজের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত কৃষক নজির আলমের অভিযোগ- রেঞ্জ কর্মকর্তার দাবিকৃত ৩ লাখ টাকা চাঁদা না দেয়ায় পরিকল্পিত ভাবে এসব গাছ কেটে দেয়া হয়েছে।
জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন-বন বিভাগের সংরক্ষিত বনে বাগানটি সৃজন করায় সেটি কেটে দেয়া হয়েছে।
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান-নজির আহমদের সৃজিত বাগানের বিপুল পরিমান লেবু গাছ কেটে দেয়ার বিষয়টি তিনি এলাকাবাসীর কাছ থেকে শুনেছেন। এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM