উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি বাসায় অভিযান চালিয়ে ২লাখ ৬৮হাজার ইয়াবাসহ পিতা-পুত্রকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় মিয়ানমার মুদ্রা ২৮ হাজার ৫০ কিয়াট জব্দ করা হয়।
আটকরা হলেন, থাইংখালী ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৩ এর বাসিন্দা বাড়ির মালিক মৃত জাহেদ হোসাইনের পুত্র কলিমুল্লাহ (৩৯) এবং কলিমুল্লাহর পুত্র কেফায়েত উল্লাহ (১৯)।
শুক্রবার (৬আগষ্ট) রাতের প্রথম প্রহরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল।
সুত্রে জানা গেছে, মাদকের চালান মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার থাইংখালী ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৩ এর বাসিন্দা কলিমুল্লাহর বসত-ঘরে অভিযানে যায় র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ওই বাড়ির মালিক পিতা-পুত্রকে আটক করে। এসময় আরো ২/৩জন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ধৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে ঘরের এক কোণের মাটি খুঁড়ে ২লাখ ৬৮হাজার পিস ইয়াবা ও নগদ মিয়ানমার মুদ্রা ২৮হাজার ৫০ কিয়াট জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বিপূল পরিমাণ ইয়াবা ও মিয়ানমার মুদ্রাসহ আটক পিতা-পুত্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।
Leave a Reply