সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রেজুখাল যৌথ চেকপোষ্টে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ আটক-২

রেজুখাল যৌথ চেকপোষ্টে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ আটক-২

একরাম জুয়েল।।
কক্সবাজারে রামুর রেজুখাল ব্রীজ যৌথ চেকপোষ্টে একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ক্রিস্টাল মেথ ও ইয়াবা সহ ২ যুবককে আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফ উত্তর ডেইল পাড়ার আবুল কালামের ছেলে আব্দুল কুদ্দুস (২৯) ও
মোঃ নুরু মিয়ার ছেলে নুরুল আমীন (৩২)।
বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে রামু
রেজুখাল যৌথ চেকপোষ্টে এ ঘটনা ঘটে।
বিজিবি সুত্রে জানা গেছে, রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যগণ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী টয়োটা হাইয়েস একটি মাইক্রোবাস থামানো হয়। এতে রোগী সেজে
একজনকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছিল। চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যদের বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় গাড়ীটি তল্লাশী করা হয়। এক পর্যায়ে গাড়ীর এসির পাইপের ভিতর সুকৌশলে লুকায়িত অবস্থায় ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই সাথে গাড়িতে থাকা ২ যুবককে আটক করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আজ (বৃহস্পতিবার) বিকালে জানান, ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্যসহ তাদেরকে নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM