সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে পুলিশ থেকে আসামি ছিনতায়ের ঘটনায় ইউপি মেম্বারকে হয়রানীর অভিযোগ!  

টেকনাফে পুলিশ থেকে আসামি ছিনতায়ের ঘটনায় ইউপি মেম্বারকে হয়রানীর অভিযোগ!  

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ও অস্ত্রসহ ৬ মামলার আসামি মো. হাবিবকে হাতকড়া সহ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন, এসআই মহিউদ্দিন, রফিকুল ইসলাম রাফি ও নাজির হোসেন।
বুধবার (৪ আগস্ট) বিকালে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হাফেজ সৈয়দুল ইসলামের পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ তুলেছেন, মেম্বারের ভাই শাকের আহমদ।
তিনি জানান, আসামি হাবিবুর রহমান হাবিব ওরফে মগুকে পুলিশের কাছ থেকে কে বা কারা ছিনিয়ে নিয়ে গেছে। এসময় মেম্বার আশেপাশেও ছিলো না। ঘটনার পর অভিযানে থাকা পুলিশ স্থানীয় মেম্বারকে ফোন দিয়ে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায় এবং ছিনিয়ে নেওয়া আসামি কে পুনরায় আটক করতে সহায়তা চাইলে মেম্বার নিজেই উপস্থিত থেকে চেষ্টা করে। পরে ঘটনার বিষয়ে কথা আছে বলে পুলিশ তাকে থানায় নিয়ে যান। পরে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি তাকে আসামি করা হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।
মেম্বারের স্ত্রী মাহফুজা জানান, আমার স্বামী সম্পুর্ন নিরপরাধ ও সংঘটিত ঘটনার সাথে আমার স্বামীর কোন প্রকার সম্পৃক্ত নেই। তাকে আসন্ন ইউপি নির্বাচনে পরাজিত করতে প্রতিপক্ষের লোকজন প্রশাসনকে ভুল তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে হয়রানী করার চেষ্টা করছে। তিনি আরও জানান, গভীর রাতে একদল পুলিশ পরিচয়ে বসত ঘরে প্রবেশ করিয়া সম্প্রতি বিদেশ ফেরত মেম্বারের বড় ভাই মাওঃ আলী আহমদ ও  ২ গৃহবধুকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। তিনি ঘটনার তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিরপরাধ স্বামীকে হয়রানি না করার জন্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
স্থানীয় কয়েকজন প্রবীণ মুরব্বি জানান, হাবিবুর রহমান ওরফে মগু একজন উশৃংখল প্রকৃতির লোক। মেম্বার বহুবার চেষ্টা করছে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কৌশলে পালিয়ে থাকায় সম্ভব হয়নি। মগুর সাথে প্রতিবেশীদের কারও সম্পর্ক ভালো নেই। উক্ত ঘটনার সাথে স্থানীয় মেম্বার ও তার পরিবারের কোন সদস্য জড়িত নেই।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মাদক ও অস্ত্রসহ ৬ মামলার পলাতক আসামি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব প্রকাশ মগুকে আটক করা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য সৈয়দুল ইসলামের নেতৃত্বে আসামির স্বজনরা এগিয়ে এসে লোহার রড, দা, কিরিচসহ ইট পাটকেল ছোঁড়ে পুলিশের ওপর। এতে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়। এছাড়া, ছিনিয়ে নিয়ে যাওয়া আসামি হাবিবকে পুনরায় গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM