মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ক্রেতা সেজে ইয়াবা কেনার সময় র্যাবের সঙ্গে মাদক কারবারিদের ‘গোলাগুলি’তে আবুল কাশেম (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশিয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (৭ আগষ্ট) দুপুরে হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
র্যাবের দাবি, গুলিবিদ্ধ মাদক কারবারি হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া গ্রামের মৃত মো. হোসেনের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর মো. আরেফিন।
তিনি জানান, শনিবার দুপুরে একটি মাদককারবারি চক্রের কাছে থেকে ক্রেতা সেজে র্যাবের একটি দল ইয়াবা কিনতে সেখানে গেলে, র্যাবের উপস্থিত টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুঁড়ে। এসময় র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা পাহাড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এমএসএফ মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply