সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে গহীন পাহাড় থেকে নিখোঁজ মাহমুদুল করিমের কংকাল উদ্ধার 

টেকনাফে গহীন পাহাড় থেকে নিখোঁজ মাহমুদুল করিমের কংকাল উদ্ধার 

মুহাম্মদ জুবাইর।।
টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর পাহাড়ী ঢালার উত্তর কুঁইখালী খাল এলাকার গহীন জঙ্গলের ভিতর হতে একটি কংকাল উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া কংকালটি উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত ছালেহ আহমেদের পুত্র নিখোঁজ সিএনজি চালক মাহমুদুল করিম (৩৯) এর বলে দাবী করছে তার পরিবার।
বৃহষ্পতিবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর পাহাড়ী ঢালার জঙ্গলের ভিতর হতে মাহমুদুল করিমের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দিন জানান, গত ২৯ জুন রাত সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ঢালাতে রোহিঙ্গা অপহরণ চক্রের হাতে নিখোঁজ হয় সিএনজি ড্রাইভার মাহমুদুল করিম। সেই থেকে দীর্ঘ এক মাস সময় অতিক্রম হলেও জীবিত কিংবা মৃত কোন ধরনের খোঁজ পায়নি তার পরিবার। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ একাধিক আসামীও আটক করেছিল। কিন্ত মাহমুদুল করিমকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ দুপুরে স্থানীয়রা একটি গলিত লাশ দেখতে পেয়ে অপহরণের সময় পরনে থাকা পোষাকের মাধ্যমে মাহমুদুল করিমের বলে শনাক্ত করে তার পরিবার।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান, সিএনজি চালক মাহমুদুল করিমকে অপহরণের অভিযোগে এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে। নাছির নামের একজনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে। অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গতঃ গত ২৯ জুন রাত সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ঢালাতে রোহিঙ্গা অপহরণ চক্রের হাতে নিখোঁজ হয় সিএনজি ড্রাইভার মাহমুদুল করিম। সেই থেকে দীর্ঘ এক মাস ১৪দিন পর উদ্ধার তার মৃতদেহের কংকাল পাওয়া যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM