সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ নারী আটক

টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ নারী আটক

বিশেষ প্রতিবেদক।।
টেকনাফের হোয়াইক্যং খারাংখালীতে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
আটক ফাতেমা বেগম (২৭) টেকনাফের হোয়াইক্যং খারাংখালী নাছরপাড়ার গ্রামের খাইরুল আলমের স্ত্রী।
র‌্যাব সুত্র জানায়, ১১আগষ্ট রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী নাছর পাড়ার ফায়সাল ষ্টোরের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একই গ্রামের খাইরুল আলমের স্ত্রী ফাতেমা বেগম (২৭) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। এসময় আরো এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ১৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM